Advertisement

টেকনাফে সাড়ে ২৮ হাজার ইয়াবাসহ আটক-৩

আশেক উল্লাহ ফারুকী
টেকনাফে ৮৬ লাখ ৮ হাজার টাকা মূল্যমানের ২৮ হাজার ৬শ’ ৬০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ১৭ এপ্রিল ভোর সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর বিওপি’র কোম্পানী কমান্ডার ফজলুর রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা গোপন সংবাদ পেয়ে নাফ
নদীর আড়াই নাম্বার সøুইশ গেইট সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় ৮২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যমানের ২৭ হাজার ৫শ’ ৩০ পিচ ইয়াবাসহ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাাকার নুরুল ইসলামের পুত্র নজির হোছন (৩৫) ও একই এলাকার মৃত জকির আহমদের পুত্র মোঃ লাল মিয়াকে (৩৬) আটক করে। এ ঘটনায় ইয়াবা পাচারে জড়িত থাকার অপরাধে একই এলাকার মৃত ফায়সাল আহমদের পুত্র আবদুর রহমানকে (৩০) পলাতক আসামী দেখিয়ে আটককৃতদেরসহ থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়।
অপরদিকে একইদিন সকাল ৯টার দিকে দমদমিয়া বিওপি কোম্পানী কমান্ডার সোহরাব হোসেনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যমানের ১ হাজার ১শ’ ৩০ পিচ ইয়াবাসহ সদও ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত হোসেনর স্ত্রী নূর জাহানকে (৪০) আটক করে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

0 Comments