Advertisement

অনলাইন নিউজপেপার এসোসিয়েশন কনা’র সভা অনুষ্ঠিত


মিজানুল হক
কক্সবাজারের জেলা-উপজেলা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকার প্রতিনিধিদের নিয়ে কক্সবাজার অনলাইন নিউজপেপার এসোসিয়েশন (কনা) এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫
এপ্রিল (রবিবার) সন্ধ্যায় স্থানীয় এক হোটেলে কক্সবাজার নিউজ ডটকমের প্রকাশক ও চেয়ারম্যান অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, টেকনাফ নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সাইফী, নিবার্হী সম্পাদক হাফেজ মোহাম্মদ কাশেম, রামু নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক মিজানুল হক, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক ওবাইদুল হক আবু চৌধুরী, নিবার্হী সম্পাদক খাইরুল খান, ঈদগাঁও নিউজ ডটকমের প্রতিনিধি এ আর আলীম, মহেশখালী নিউজ ডটকমের বার্তা সম্পাদক আনোয়ার সাহাদাত সহ কনা’র নেতৃবৃন্দ। সভায় কক্সবাজার অনলাইন নিউজ এসোসিয়েশন (কনা)’র পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪টায় কক্সবাজার পৌরসভা ভবন মিলনায়তনে এক জরুরী সভা আহ্বান করা হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে কনা’র পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

Post a Comment

0 Comments