সংবাদদাতা
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় গাঁজা বিক্রি নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১৬ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার এক ছেলে পেকুয়া মাতবর পাড়া এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে ওই এলাকার মোহাম্মদ সাচীর পুত্র আলমগীর গাঁজাগুলো কেড়ে নেয়। তখন ওই আলমগীরের নিকট থেকে গাঁজাবিক্রেতা গাজাগুলো নিতে চাইলে গাঁজা বিক্রেতার সাথে ঝগড়া লেগে যায়। ওই গাঁজা বিক্রেতাকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করতে গেলে মৃত খুইল্ল্যা মিয়ার পুত্র রিদুয়ানের সাথে ঝগড়া লেগে যায়। এতে উভয়পক্ষের সংঘর্ষে মৃত খুইল্ল্যা মিয়ার পুত্র রিদুয়ান(২৫), আলমগীর(৪০), মহিউদ্দিন(৪৫), বদরুজ্জাদার পুত্র আবদুল আজিজ(২৫) গুরুতর আহত হয়। অপরদিকে বসতভিটার সীমানাবিরোধকে কেন্দ্র করে টইটং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বৃত্তান্তপাড়া এলাকায় মৃত আবদু সত্তারের পুত্র নুরুল হোছাইন গং লোহার রড, কিরিচ, দা দিয়ে হামলা করে তিনজনকে আহত করে। আহতরা হল: আবুল হোসেনের পুত্র মোহাম্মদ কালু(৪০), তৈয়ম গোলাল(৫৫), মোহাম্মদ কালুর স্ত্রী রোকেয়া বেগমকে(৩০) কে গুরুতর আহত করে।
তাদেরকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরন করে। এ দিকে পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনার ব্যাপারে এখনও পেকুয়া থানায় কোন পক্ষই অভিযোগ করেনি।

0 Comments