কায়ছার হামিদ মানিক
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং এ গলাকেটে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরী কুপিয়ে শাহিদা আক্তার প্রকাশ শহিদু (৩০) কে নির্মম ভাবে খুন করেছে পাষান্ড স্বামী ও
শশুর পক্ষের লোকেরা। অভাবের সংসারে পারিবারিক কলহের জের ধরে গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত শাহিদা আক্তারের বড় ভাই হাবিব উল্লাহ (৩৮) বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, উখিয়া উপজেলার পাতাবাড়ী উত্তর কুল নয়া পাড়া গ্রামের রশিদ আহম্মদের ছেলে নুরুল আলমের সাথে গত অনুমান ১৪ বছর পূর্বে কক্সবাজারের ভারুয়াখালী চৌচুলা মোরা গ্রামের মৃত মোক্তার আহম্মদের কন্যা শাহিদা আক্তার প্রকাশ শহিদু (৩০) এর বিবাহ হয়। তাদের সংসারে ২ কন্যা ও ১ ছেলে সন্তান আছে। শাহিদা আক্তারের স্বামী উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপার পদে মাষ্টার রোলে চাকুরী করত। চাকুরীস্থলে সে অনুপস্থিত থাকায় গত অনুমান ৪ মাস পূর্বে হাসপাতাল কর্তপক্ষ তাকে চাকুরী থেকে বরখাস্ত করেন। সন্তানদের ভরণ পোষন সহ ভবিষ্যতের কথা চিন্তা করিয়া শহিদা আক্তার স্বামীর স্ব-পদে চাকরী নেয়। গত কিছু দিন পূর্বে এক সাথে ৩ মাসের বেতনের টাকা নিয়ে স্বামীর হাতে দেয়। স্বামী উক্ত টাকা তাহার সংসারের জন্য ব্যয় না করে ইচ্ছামত খরচ করায় তাদের সংসারের অভাব অনটন লেগে ছিল। অভাবের কারণে শহিদার স্বামী এবং শশুর পক্ষের লোকেরা তাকে মারধর করিত। সন্তানদের কথা চিন্তা করে শহীদা নিরব নির্যাতন সহ্য করত। গত ১৫ এপ্রিল সন্ধ্যায় শহিদা ঘরে খাবার কোন তরকারী না থাকায় সন্তানদের জন্য ১টি ডিম ভাজা কালে স্বামী ঘরে আসলে ঘরের চাল এবং অন্যন্ন তরী তরকারী না আনার কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটা কাটির ন্যয় ঘটনা হয়। তখন শহিদার স্বামীর ভাই শামশুল আলম (৪৮), ফরিদুল আলম (৪৫), শশুর রশিদ আহম্মদ (৬৫) ও ফরিদ আলমের কন্যার জামাতা দিদারুল আলম (৩০) এসে শহিদাকে গালিগালাজ করে। এক পর্যায়ে পাষান্ড স্বামী নুরুল আলম (৪০) ঘরে থাকা ধারালো দা দিয়ে শহিদার মাথায়, গলায়, হাতে উপর্যুপরি কয়েকটি কোপ দিলে ঘটনাস্থলে শহিদার মৃত্যু ঘটে। খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও উপ-পরিদর্শক আনোয়ার ঘটনাস্থল থেকে নিহত শহিদা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। ঘটনার পরপর ঘটনার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী জঘন্য এ হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 Comments