সংবাদদাতা
রামুর জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়িতে ধর্ষিত শিশু কন্যাকে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। ১৭ এপ্রিল সকালে সদর
হাসপাতালের ওসিসিতে ধর্ষিত শিশু কন্যাকে দেখতে গিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ধর্ষককে আটক করা হয়েছে। এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাও নেয়া হয়েছে। পুলিশ সুপারের সাথে ছিলেন কক্সবাজার নারী ও শিশু সুরক্ষা নেটওর্য়াকের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা ও সদস্য সচিব এডভোকেট আব্দু শুক্কুর। এসময় পুলিশ সুপার ধর্ষিতার মাকে নগদ অর্থ সাহায্য করেন। তাছাড়া নারী ও শিশু সুরক্ষা নেটওর্য়াকের পক্ষ থেকেও সকল ধরনের সহযোগিতার কথা জানান আবু মোরশেদ চৌধুরী খোকা।

0 Comments