এম বশর চৌধুরী, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার সোনাইছড়িতে অবাধ্য সন্ত্রাসী পুত্রের হামলায় বয়োবৃদ্ধ পিতা আব্দুল মাজেদ (৫০) গুরতর আহত অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। শনিবার সকাল সাড়ে ৮টায় এ হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উখিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, সোনাইছড়ি গ্রামের আব্দুল মাজেদের পুত্র করিম উল্লাহ (২৭) ও নুরুল ইসলাম (২৩) দীর্ঘ দিন ধরে পিতার অবাধ্য হয়ে সমাজে নানা অপরাধ মূলক ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। এ সমস্থ অন্যায় কাজে বাধা দিতে গিয়ে ইতিপূর্বে উক্ত অবাধ্য পুত্ররা একই গ্রামের ইউচুপ জালাল (৩০) ও ছলিম উল্লাহর সহযোগীতায় পিতাকে মারধর করে। উক্ত ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। গতকাল শনিবার বাড়ী থেকে বের হয়ে আসার সময় সোনাইছড়ি এলাকায় পিতার গতিরোধ করে সন্দ্রাসী অবাধ্য পুত্ররা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসী পুত্ররা পিতাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে।

0 Comments