জিয়াবুল হক
টেকনাফে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের পুশব্যাক করা হয়। বিজিবি সূত্র জানায়, ১৮ এপ্রিল বিকাল ৩টার দিকে হ্নীলা
বিওপি কোম্পানী কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে বিজিবি জওয়ানরা নাফ নদীর ৩নং সøুইশ গেইট সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের আকিয়াব জেলাস্থ মংডু থানার নাকপুরা এলাকার ১১ নাগরিক মৃত মোঃ আলমের পুত্র নূর উদ্দিন (২৫), আবদুস সালামের পুত্র মোঃ সালাম (২৫), মোঃ আমিনের পুত্র শামসুল আলম (২২), পেঠান আলীর পুত্র সৌদ আলম (১৭), নূর মোহাম্মদেও পুত্র দোস্ত মোহাম্মদ (১৮), মৃত আবদুল মালেকের পুত্র নূর আলম (১৬), হাবিবুর রহমানের পুত্র আয়ূব আলী (২০), ছাব্বির আহমদের পুত্র হামিদ হোছন (৩০), মৃত আব্বাস মিয়ার পুত্র পেঠান আলী (৬২), মৃত ঠান্ডা মিয়ার পুত্র আবুল হোছন (৮২) ও মৃত আনু মিয়ার পুত্র মোঃ ছিদ্দিককে (৫৫) আটক করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে হ্নীলা কাস্টমস ঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের পুশব্যাক করা হয়। টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র অপারেশন অফিসার মেজর কামরুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
টেকনাফে দেড় কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি। এ ছাড়া অপর এক অভিযানে ১৮০ প্যাকেট পলিথিন ও ৪১ গজ ত্রি-রাইফেলস কাপড় জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, ১৮ এপ্রিল দুপুর ১টার দিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের কোম্পানী কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ হ্নীলা জাদিমোরা এলাকার আবুল কাশেমের স্ত্রী হাছিনা বেগমকে (৩০) আটক করে। বিকাল সাড়ে ৪টার দিকে আটককৃতকে থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। অপরদিকে একই দিন সকাল ১০টার দিকে একই বিওপি’র জওয়ানরা অপর একটি যাত্রীাহী গাড়ীতে অভিযান চালিয়ে ১৮০ প্যাকেট পলিথিনও ৪১ গজ মিয়ানমারের ত্রি-রাইফেলস কাপড় জব্দ করা হয়। টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

0 Comments