সেলিম উদ্দীন
সদর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে অবস্থিত আইন শৃংখলা রক্ষাকারী প্রতিষ্ঠান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ওদের কাজ কী? ওরা কারা? এত রাতে ওরা কেন ঘুর ঘুর
করে এ কেন্দ্রে। এখন এ প্রশ্ন সচেতন ঈদগাঁওবাসীর।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, স্থানীয় বিভিন্ন সংগঠনে পদবী ব্যবহারকারী সুবিধাভোগী নেতা, সংবাদকর্মী পরিচয়দানকারী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ তদন্ত কেন্দ্র ও এর আশে পাশে অবস্থান করে। খোঁজ নিয়ে জানা যায়, কোন মামলার আসামী গ্রেফতার, সাধারণ ডায়েরী লিপিবদ্ধকরণ এবং বৃহত্তর ঈদগাঁওর জায়গা-জমি সংক্রান্ত ঘটনা ঘটলে এসব নেতারাই বাদী বিবাদীর আগে এসে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও অন্যান্য অফিসারদের নিকট ব্যাপক তদবীর চালায়। এতে বিবদমান পক্ষদ্বয়ের পাশাপাশি জরুরী প্রয়োজনীয় তদন্ত কেন্দ্রে আসা সাধারণ লোকজনও নানা ভাবে ক্ষতিগ্রস্ত ও বিব্রত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সরকার যাদেরকে আইন শৃংখলা রক্ষার দায়িত্ব দিয়েছেন তারাই ঐ সব সুবিধাবাদীদের সাথে অফিসে বসে আড্ডায় মেতে উঠে। সুবিধাভোগী চিহিৃত ঐ মহলটির অপকর্ম থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments