Advertisement

টেকনাফে সড়ক দূর্ঘটনায় হতাহত-৩


জাহাঙ্গীর আলম
টেকনাফে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও অপর দু’জন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে শওকত হোসেন বাবু (৪০) ও আহতরা হচ্ছে জাফর
আলম(৫০) ও অপরজন মোহাম্মদ হাশিম (৪২)। আহতদের টেকনাফ হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় হ্নীলা থেকে মোটর সাইকেলযোগে টেকনাফ যাচ্ছিল।  দ্রুত গতিতে মোটর সাইকেল চালালে এক পর্যায়ে লেদা বাজার ষ্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ঝাউগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলে চালক শওকত হোসেন বাবু নিহত হন। তিনি পৌর এলাকার দক্ষিণ জালিয়া পাড়ার ছাবের আহমদের পুত্র। অপর দ’ুআরোহী হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকার মৃত আবুশ শামার পুত্র জাফর আলম (৫০) ও টেকনাফ উত্তর জালিয়া পাড়া এলাকার মৃত মে,াঃ হাশেমের পুত্র জাগির হোসেন (৪২)। জাগিরের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। টেকনাফ থানার এসআই মোঃ সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও লাশের সুরত হাল তৈরি করেন। ।

Post a Comment

0 Comments