Advertisement

প্রধান আসামী চেয়ারম্যান মীর কাশেম মহেশখালীতে ওসমান গণি হত্যাকান্ডে থানায় মামলা

মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ পরিবারের সন্তান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণি(ওসমান) এর হত্যাকান্ডের ঘটনায় নিহতের পুত্র এড. নোমান বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান মীর কাশেম চৌধুরীকে প্রধান করে এজাহার নামীয় ৬৩ জন ও অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে গতকাল মহেশখালী থানায় একটি হত্যা মামলা দাযের করেন । এই ঘটনায় শনিবার পুলিশ এজাহার নামীয় ৩ জন ও সন্দেহভাজন ২ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, ২৯ মার্চ বৃহস্পতিবার রাত ১১ ঘটিকার সময় আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ওসমান গণি
প্রতিদিনের মতো স্থানীয় কালারমারছড়া বাজারে তার ব্যবসায়িক অফিস শরীফ ফিশিং সেন্টারে কাজ করছিলেন। এ সময়  ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী পূর্বশত্রুতার জের ধরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে তাকে লক্ষ্য করে প্রথমে বুকে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে নিহত পুত্র এড. নোমান জানান, এলাকায় আধিপথ্য ও আগামী মৌসুমে  চিংড়িঘেরে সন্ত্রাসীরা  তাদের আধিপত্য  নিশ্চিত করতে  আমার সামনে খলিল,হান্নান,মতি,জিয়া,সেলিম ও মীর কাশেম বাহিনী  সম্মলিত হয়ে  পরিকল্পিত ভাবে এই ধরনের হত্যাকান্ড চালিয়েছেন।

Post a Comment

0 Comments