নুরুল আমিন হেলালী
কক্সবাজারে আগত স্কাউটরা সমুদ্রবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজারকে আরো বেশী সৌন্দর্যবর্ধন করেছে বলে উল্লেখ করে বলেন, আগামী দিনে স্কাউটরাই জাতি
গঠনে মুখ্য ভূমিকা পালন করে। স্কাউট আন্দোলন সমাজ দেশ ও জাতির অনেক পরিবর্তন করে। তাই স্কাউট আন্দোলনকে চারদিকে ছড়িয়ে দিতে হবে।
৩১ মার্চ সন্ধ্যা ৭টায় কক্সবাজারে কমডেকা ও স্কাউট সমাবেশের সমাপনী দিনে বর্তমান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ী বাংলাদেশ স্কাউটস এর কেন্দ্রিয় সভাপতি আবদুল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সমৃদ্ধ করে নৈতিক চরিত্র গঠন এবং দেশ সেবায় অনুপ্রাণিত করতে হবে। তাহলেই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে।
জেলা স্কাউটস কমিশনার এ্বং কক্সবাজার কেজি স্কুল এন্ড মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক বিপ্লব কান্তি দে সুরেশের সঞ্চালনায় অনুষ্ঠিত তাবু জলসা ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর,, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খন্দকার জহিরুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির মোহাম্মদ আবদুল্লাহ মনজুরুল করিম, জেলা স্কাউটস সম্পাদক ফরিদুল আলম, কমিশনার এডভোকেট ফরিদুল আলম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রোগ্রাম চীফ আ ন ম আজগর হোছাইন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ তপন কুমার শর্মা, প্রমুখ।
সমাজ উন্নয়নে স্কাউটিং এই মূল মন্ত্রকে ধারণ করে জেলার প্রত্যন্ত থেকে শত শত স্কাউটসরা সমবেত হয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। লাল, নীল, সবুজ হরেক রকমের পতাকা আর লাল রঙের মাছ হাস পাখি এবং স্কাউটসের নান্দনিক গ্যাজেট দিয়ে বণীল সাজে সেজেছিল ছায়া ঘেরা বিদ্যালয়টি। রবী ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি জাতীয় সংগীতের মধ্য দিয়ে গত ২৮ মার্চ ৫দিন ব্যাপী জেলায় প্রথম কমডেকা ও তৃতীয় স্কাউট সমাবেশে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩২০ জন স্কাউট, ৪০ জন স্কাউট লিডার ও ২০ জন কর্মকর্তা উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন। ২৮-১ এপ্রিল পর্যন্ত ৫দিন ব্রাপী এ সমাবেশ ও কমডেকায় স্কাউটসরা সমাজ উন্নয়ন, শনিবার সকালে সমুদ্র সৈকতে স্কাউটারের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়, স্কাউটিং প্রোগ্রাম ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টিত হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল মহা তাবু জলসা।
উক্ত কমডেকা ও সমাবেশ পরিচালনা করেন প্রোগ্রাম চীফ আ ন ম আজগর হোছাইন, স্কাউটার মোস্তফা মোজাহের উদ্দিন, জসিম উদ্দিন, প্রবীর মজুমদার, আবদুল হান্নান, মোজাফ্ফর আহমদ, মোজাম্মেল হক আজাদ, মোহাম্মদ ইব্রাহিম খলীল আবদুল হান্নান, স্কাউটসের প্রশাসনিক কর্মকর্তা আবু তালেব প্রমুখ।
পরে স্কাউটে অবদান রাখার জন্য সনদ বিতরণ করা হয়।
স্কাউটসের এই মহা মিলন মেলায় সুদীর্ঘ কর্মযজ্ঞ শেষ করে স্কাউটরা অসংখ্য অনুপ্রেরণা, জ্ঞান আর স্মৃতি নিয়ে আজ ফিরে যাবে স্ব স্ব নীড়ে। আর এই স্মৃতিময় অভিজ্ঞতা পালন করে সমৃদ্ধ করবে নিজেকে দেশ সেবায়। হয়তো অনেকের হৃদয়ের গহীনে নাড়া দিয়ে নিজের অজান্তে বলে উঠবে আবার হবে দেখা স্কাউটসের এই মিলনমেলা-এই খানে,এইক্ষণে।

0 Comments