হাসান তারেক মুকিম
রামুতে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে ২ সন্তানের জনক স্বামীকে ঘর ছাড়া করেছে স্ত্রী। বর্তমানে অসহায় স্বামী নিরূপায় হয়ে অন্যত্র নিঃসংঘ জীবন অতিবাহিত করছে। এ ব্যাপারে
ভুক্তভোগী স্বামী বাদী হয়ে তার স্ত্রীসহ পরকিয়া প্রেমিকের বিরুদ্ধে রামু থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রামু উপজেলার ফতেখাঁরকুলের শ্রীকুল এলাকার মৃত নিরঞ্জন বড়–য়ার ছেলে তড়িৎ বড়–য়ার সাথে ২০ বছর আগে হাজারীকুল গ্রামের তাজলী বড়–য়া (৩৮) এর বিবাহ হয়। বিবাহের কিছু দিন তাদের সংসার জীবন সুখে, দুঃখে অতিবাহিত হলেও দীর্ঘদিন ধরে স্ত্রী তাজলী বড়–য়া তার স্বামী তড়িৎ বড়–য়াকে অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল। একপর্যায়ে ৩ বছর আগে তাজলী বড়–য়া হাজারীকুল গ্রামের মৃত অন্তপ্র“ বড়–য়ার ছেলে লুধু বড়–য়ার সাথে অনৈতিক পরকিয়া প্রেমে লিপ্ত হয় এবং উভয়েই এলাকায় মাদক ও নারী ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। ভুক্তভোগী স্বামী তড়িৎ বড়–য়া তাদের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় তার স্ত্রী তাজলী বড়–য়া ও লুধু বড়–য়া মিলে তাকে ব্যাপক মারধর করে বসত ঘর থেকে বের করে দেয়। তড়িৎ বড়ুয়া কান্নাজড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, মদ্যপায়ী ও মদ ব্যবসার অন্যতম হোতা লুধু বড়–য়া তার স্ত্রী তাজলি বড়–য়াকে ফুসলিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে তাকে ঘর থেকে বের করে দেয়। স্ত্রীকে না পেলেও সন্তানদের ফিরে পেতে চায় ভুক্তভোগী তড়িৎ। এ ঘটনায় প্রতিকার চেয়ে গ্রামের গণ্যমান্য লোকজনের কাছে অভিযোগ দিলেও উল্লেখিতরা স্থানীয় সালিশ মানেনি। মহিলা কর্তৃক পুরুষ নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসহায় তড়িৎ বড়–য়া এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments