বিশেষ প্রতিবেদক:
মহেশখালী কালারমারছড়ার সাবেক চেয়ারম্যান ওসমান গণী হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারি ৪ হত্যা ডাকাতি চাদাঁবাজি সহ ১৫ মামলার আসামি নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ এপ্রিল বেলা ১১ টায় গোরকঘাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃত নুরুল হক আধাঁর ঘোনা গ্রামের ফজলুল করিমের পুত্র।
জানাযায় ওসমান চেয়ারম্যান নিহত হওয়ার আগে থানায় যে সাধারণ ডায়েরি তিনি করেছিলেন এতে ধৃত নুরুল হককে অন্যতম পরিকল্পনাকারি হিসাবে উল্লেখ করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ রণব্জিত কুমার জানান, তাকে ওসমান হত্যামালায় গ্রেপ্তার করা হয়েছে। আরো অন্যান্য হত্যামামলায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

0 Comments