মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোছাইনের পিতা আবুল হোছাইন মিস্ত্রী আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ এপ্রিল রাত সাড়ে ১১টায় টেকনাফ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ---------- রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৫ এপ্রিল বাদে জোহর হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
বিভিন্ন মহলের শোক ॥
দেলোয়ারের পিতা আবুল হোছাইন মিস্ত্রীর ্আকস্মিক ইন্তিাকলে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন হ্নীলায় কর্মরত সংবাদকর্মী মমতাজুল ইসলাম মনু (আজকের কক্সবাজার), জিয়াউর রহমান জিয়া (যায়যায়দিন/কক্সবাজারবাণী), হুমায়ূন রশিদ (হিমছড়ি), রমজান উদ্দিন পটল (ভোরের ডাক/দেশবিদেশ), শামসুল আলম শারেক (ডেসটিনি/সমুদ্রকণ্ঠ), জসিম উদ্দিন টিপু (আপনকণ্ঠ), মুহাম্মদ ছলাহ্্ উদ্দিন (জনকণ্ঠ/কক্সবাজারবার্তা), মুহাম্মদ জাহাঙ্গীর আলম (রূপসীগ্রাম), ছৈয়দ আলম (সমুদ্রবার্তা), নূর তাজুল ইসলাম শাহীন শাহ (রূপসীগ্রাম), তারেক রহমান রাসেল (ইনানী), শহীদ উল্লাহ কায়সার (দৈনন্দিন), এটিন ফায়সাল (বাঁকখালী), হেলাল উদ্দিন (সৈকত), সাদ্দাম হোসাইন (আজকের কক্সবাজার)। বিবৃতাদাগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।

0 Comments