মোঃ নুরুল করিম আরমান :
বান্দরবানের লামা বাজারের একটি আবাসিক হোটেলে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ধর্ষণের অভিযোগে বাবুল শর্মা (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পৌর এলাকার নয়াপাড়া গ্রামের রাজেন্দ্র লাল শর্মার ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার গজালিয়া ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার নামজুল ইসলাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার লামা বাজারে কেনাকাটা করতে যায়। এ সময় গৃহবধূর স্বামী নাজমুল ইসলাম হোটেল প্রিজনের নীচ তলার বাবুল হেয়ার ড্রেসার সেলুনে চুল কাটতে বসেন। প্রচন্ড গরমের ফলে গৃহবধূ অসুস্থবোধ করেন। তখন সেলুনের মালিক বাবুল শর্মা গৃহবধূকে একই ভবনে অবস্থিত হোটেল প্রিজনের তৃতীয় তলার একটি কক্ষে বিশ্রাম নিতে পরামর্শ দেয়। তার এ পরামর্শে সরল বিশ্বাসে গৃহবধূ বিশ্রাম নিতে গেলে তাকে জোর পূর্বক ধর্ষণ করেন। ধর্ষণ শেষে বাবুল শর্মা তাকে হোটেল কক্ষে তালা মেরে রেখে চলে আসেন। চুল কাটা শেষে স্বামী নাজমুল ইসলাম স্ত্রীকে আনতে গেলে ধর্ষণের ঘটনাটি জানতে পারেন। স্বামী ধর্ষণের উচিত বিচার দাবী করলে একটি প্রভাবশালী মহলের চাপের মুখে তারা বাড়ী ফিরে যেতে বাধ্য হয়। এক পর্যায়ে এ ঘটনায় শনিবার ধর্ষিতা বাদী হয়ে থানায় বাবুল শর্মাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা নং-৭, তাং- ১৪/৪/১২ইং। পুলিশ ধর্ষককে গ্রেফতার করে রোববার আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

0 Comments