Advertisement

মহেশখালীতে কর্মসৃজন প্রকল্পে হরিলুটের অভিযোগ


আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীর হোয়ানকে কর্মসৃজন প্রকল্পে হরিলুট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে । এই নিয়ে গত ১৫ এপ্রিল হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মীর কাশেম বি.এ ও সাধারন সম্পাদক জাফর আলম জফুর হোয়ানক ইউপি চেয়ারম্যান এনামুল করিম এর বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পে হরিলুটের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে হত দরিদ্র পরিবারের আতর্œসামাজিক উন্নয়নের বাস্তবায়িত কর্মসৃজন প্রকল্পে চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের যোগ সাজশে চলছে ব্যাপক অনিয়ম ও হরিলুট। কাগজে কলমে নির্ধারিত শ্রমিক সংখ্যার পরিমান লিখা তাকলেও বাস্তবে তা নেই। সরকারী নিয়ম অনুযায়ী ৩১ শে মার্চ এ সব প্রকল্পের কাজ আরম্ভ হওয়ার কথা থাকলেও এই ইউনিয়নে কাজ আরম্ভ হয় ৭ এপিলে। উক্ত ইউনিয়নের মোট ৫ টি প্রকল্পের মধ্যে  হরিয়ারছড়া থেকে ডেইল্লাহ ঘোনা প্রকল্পে ৬৪ জন শ্রমিকের স্থলে ২০/২৫ জন শ্রমিক দিয়ে লোক দেখানো কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে ১ নং ওয়ার্ড়ের প্রকল্পে ৩২ জন শ্রমিকের মধ্যে অদ্যবদি ১ জন শ্রমিক ও কাজে যোগদান করেনি। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে মোটা অংকের বিনিময়ে ম্যানেজ করে চেয়ারম্যান এনামুল করিম এই হরিলুট কর্যক্রম চালাচ্ছে এবং সকল শ্রমিকের ১০ দিনে উপস্থিতি দেখিয়ে তাদের জন্য ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেয়। ফলে ভেস্তে যেতে বসেছে হত দরিদ্রদের আর্থিক দুরাবস্থা ও অস্বচ্ছলতা সাময়িক দূরীকরণের লক্ষ্যে বর্তমান সরকার কতৃর্ক গৃহীত দেশ ব্যাপী হত দরিদ্রদের কর্মসৃজন প্রকল্প। 
 এ ব্যাপারে হোয়ানক ইউপি চেয়ারম্যান এনামুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন, শ্রমিকরা কাজ করে তারা তাদের পারিশ্রমিক নিয়ে যাচ্ছে। 

Post a Comment

0 Comments