Advertisement

ঈদগাঁওতে অল্পের জন্য বেঁচে গেল শিশু শিফাত


শাহজাহান সিরাজ,ঈদগাঁও:
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সভাপতি বি. আর. হাসেমী বদরু’র ৭ বছরের শিশু পুত্র শিফাত অল্পের জন্য ঈদগাঁও নদীর পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। ১৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ঈদগাঁও ইউনিয়নের কানিয়ারছড়ার অধিবাসী বি.আর. হাসেমী বদরু’র শিশু পুত্র শিফাত (৭) আজ দুপুর সাড়ে ১২টার সময় বাড়ীর লোকজনের অগোচরে পার্শ্ববর্তী ঈদগাঁও নদীর বদ্ধ পানিতে পড়ে যায়। প্রায় পৌনে এক ঘন্টা পর পথচারী লোকজন তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে।এ দিকে প্রেসক্লাব সভাপতি হাসেমীর শিশুপুত্রকে দেখতে ঈদগাঁও মেডিকেল সেন্টারে দেখতে যান ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments