Advertisement

রামু-নাইক্ষংছড়ির অপুর্ব পর্যটন স্পট উপবন লেক


রামু উপজেলার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপবন লেকটি অত্যন্ত পর্যটন সম্ভাবনাময়ী। এ লেকটি নাইক্ষ্যংছড়ির প্রাণকেন্দ্র জেলা পরিষদ ডাক বাংলোর পাশে গড়ে উঠেছে। সরকারী
পৃষ্টপোষকতার অভাবে দিন-দিন এ লেকটি হারিয়ে যাচ্ছে। 
জানা গেছে, ঐহিত্যবাহী এ লেকটি অত্যন্ত সৌন্দর্য্য মন্ডিত। এতে প্রতি বছর দেখতে দেশ-বিদেশের হাজার-হাজার পর্যটক আসে। পর্যটকরা দেখে উপবনটি অতি সহজেই মুগ্ধ হয়। কিন্তু সমস্যা ও সংস্কার অভাবে তা সৌন্দর্য্যহানি হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছে, উপবনটি দেখতে খুবই আকর্ষনীয় হলেও এখানে নানা সমস্যা বিদ্যমান রয়েছে। তা কটিয়ে উঠলে এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। পরিকল্পিত ভাবে উন্নয়ন করা গেলে সরকারও রাজস্ব পাবে বিপুল।

Post a Comment

0 Comments