আবদুর রাজ্জাক,মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ার গহীন পাহাড়ে পুলিশ অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ ৪ যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে ।
সূত্র জানান, ১২ এপ্রিল সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার কালারমারছড়ার নোনাছড়ী ও ঝাপুয়া পাহাড়ে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল খালেদুজ্জমান ও অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়য়ার নেতৃর্ত্বে বিপুল সংখ্যাক পুলিশ নিয়ে গভীর পাহাড়ে অভিযান চালিয়ে ঝাপুয়া মাদ্রাসার সুপার মৌলনা রিদোয়ানের বাগান থেকে ১ টি এক নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ এবং নোনাছড়ী খলিল বাহিনীর প্রধান খলিলের আস্তানা থেকে ১ টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। জানা যায়,গত ২৯ মার্চ গভীর রাতে কক্সবাজারে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শরীফ মাতবার এর পুত্র আওয়ামীলীগ নেতা ওসমান গনী ওসমান নির্মম ভাবে খুন হন। ঘাতকেরা তাকে মহেশখালীর কালারমার ছড়াস্থ অফিস থেকে বের করে ৬২ টি কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এঘটনার পর জেলা আওয়ামীলীগ নেতাকর্মী সহ সকল স্থরের জনতা এই ঘটনার মুল নায়েক কালারমার ছাড়ার ইউপি চেয়ারম্যান মীর কাসেমের ফাঁসি দাবী জানিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ঘটনার পরিকল্পনাকারী সন্ত্রাসী নেতা মোহাম্মদ হান্নানকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। ১১ এপ্রিল রাতে তার দেওয়া তথ্য মতে তাকে সাথে করে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে মহেশখালীর পাহাড় কর্ডন করে খুনিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গুলাবারুদ ফেলে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনায় সন্দেহ ভাজন ৪ যুবককে আটক করেছে। আটককৃতরা হল ঝাপুয়া এলাকার মোহাম্মদ নিজাম(২৫), ওবায়দুল্লাহ(২২), মোহাম্মদ তোহা(১৮) নোনাছড়ি এলাকার মকছুদুল হক। এদিকে গহীন পাহাড়ে অভিযান চালানোর সময় দুই পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃত ৪ যুবককে মহেশখালী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ছবির ক্যাপশন: মহেশখালী থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

0 Comments