Advertisement

লামায় পাচারকালে চোলাই মদসহ ১জন আটক


মো. নুরুল করিম আরমান, লামা :
বান্দরবানের লামায় পাচারের সময় দেশীয় তৈরি চোলাই মদসহ কমল কান্তি দে নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গাড়ী চালক ও শ্রমিকরা। শুক্রবার বিকালে লামা-চকরিয়া জীপ কাউন্টার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর এলাকার মৃত ননি গোপাল দে’র ছেলে বলে পুলিশকে জানিয়েছেন। 
জানা গেছে, কমল কান্তি দে (৫০) শুক্রবার বিকালে লামা-চকরিয়া জীপ স্টেশন কাউন্টারে টিকিট কাটতে যান। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে গাড়ী চালক মো. সামছুল ইসলামসহ শ্রমিকরা তাকে জিঙ্গাসাবাদ করেন। তার এলোমেলো উত্তরের কারণে সন্দেহের উদ্রেগ হলে তার হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশী চালায়। এ সময় তার শপিং ব্যাগে ২টি পলিথিনি ব্যাগ মোড়ানো ৮লিটার মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ  পৌর এলাকার একটি উপজাতি পাড়া থেকে সংগ্রহ করেন বলে জানায়। পরে তাকে মদসহ পুলিশে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, গত ৩ এপ্রিল লামা চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকা থেকে আনসার ও ভিডিপি সদস্য মনোয়ারা বেগম পান্না ১০ লিটার চোলাই মদসহ শাহেনা আক্তার নামের এক মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  এ বিষয়ে লামা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Post a Comment

0 Comments