নুরুল আমিন হেলালী
শিশুশ্রমের সাথে জড়িত শিশুদের স্বাস্থ্য এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। ঝুকিপূর্ণ ও নিকৃষ্ট ধরণের শ্রমসহ সকল ধরণের শিশুশ্রম হতে শিশুদের
প্রত্যাহার করে বিশেষ শিক্ষা, জীবন দক্ষতা, বিনোদন, স্বাস্থ্য সেবা ও পরামর্শ এবঙ পারিবারিক আয় বাড়াতে সহযোগিতার মাধ্যমে অবমুক্ত শিশু ও তাদের অভিভাবকদের পরিবার ও সমাজে পুন:একত্রীকরণ এবং স্বক্ষমতার পরিবেশ তৈরী করতে হবে। শিক্ষিত জাতি হিসেবে জীবনের অর্থপূর্ণ সাধন করতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। কক্সবাজারের শুটকি মহাল থেকে শিশুদের প্রত্যাহার শিশুদেরকে স্কুলমূখী করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
৪ এপ্রিল বুধবার সকাল ১০ টায় কক্সবাজারের হেলথ এন্ড এডুকেশন ফর দি লেস-প্রিভেলিজড পিপল ( হেলপ) এর শিশুশ্রম নিরসন ও প্রতিরোধ প্রকল্পের কার্যক্রম ও নাজিরার টেক শুটকি মহাল পরিদর্শন কালে এবং শুটকি খোলার মালিক ও শ্রমিকদেও সাথে মতবিনিময়কালে লার্নিং ফর লাইভ ইউ কে ট্রাষ্টি ব্যারিস্টার ক্রিস হগ এসব কথা বলেন।
তিনি হেলপের শিশুশ্রম নিরসন ও প্রতিরোধ প্রকল্প কক্সবাজারের প্রশংসা করে বলেন, শিশুশ্রম নিরসনে হেলফ এ ধরণের কার্যক্রম গ্রহণ সত্যি প্রশংসার দাবিদার। এ প্রকল্পের মাধ্যমে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতিপাড়া ও নাজিরার টেক সংলগ্ন শুটকি খোলা হতে শিশু শ্রমিক প্রত্যাহার ও তাদের পিতা মাতার আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের সুযোগ তৈরী হবে এবং শিশুদের স্কুলমুখী করতে নানা সহায়তার মাধ্যমে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে সক্ষম হবে।
এ সময় তিনি শুটকি খোলার মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময়কালে মালিকরা শিশুদের শুটকি মহাল থেকে অবমুক্ত করতে আপ্রাণ সহায়তার আশ্বাস দেন এবং হেলপের এ ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানান। শুটটি মহাল, হেলপের শিক্ষা কার্যক্রম পরিদর্শন এবং মালিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হেলপের প্রকল্প পরিচালক এস, এখলাছ ফকির, সমিতির শাহাদাৎ উল্লাহ, সমিতির সেক্রেটারি জাহেদ, সমাজসেবক আতিকুল্লাহ,
হেলপ এর প্রজেক্ট অফিসার (ট্রেনিং এন্ড এ্যাডভোকেসী) হাফিজুর রহমান, প্রজেক্ট অফিসার (মনিরটিং) হারুনুর অর রশিদ, কাউন্সিলর মসিউর রহমান অপু, কমিউনিটি ফেসিলেটর আতিকুর রহমান, মোহাম্মদ ইউসুফ, কামাল, কামাল, ফিরোজা, ফাতেমা, আমান, ইসমাইল, বেবীসহসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে একই দিন বিকাল ৪ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময়কালে ব্যারিস্টার ক্রিস হগ এবং কক্সবাজার জেলা বারের সদস্যরা শিশুশ্রম আইন নিয়ে আলোচনা করেন এবং হেলপের শিশুনিরসন ও প্রতিরোধ প্রকল্পের সমস্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ এখলাছ ফকির তার বক্তব্যে বলেন, ঊাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত দারিদ্র দূরীকরণ ও জীবন মান্নোয়নের জন্য এবং শিশু শ্রম নিরসন ও শিশুর দীর্ঘমেয়াদী নিরাপদ ও টেকসই পরিবর্তনের জন্য কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড এর সমিতিপাড়া এবং নাজিরারটেক শুটকি মহালে কর্মরত শিশু শ্রমিক নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শুটকি উৎপাদন খোলা হতে শিশুদের মুক্ত করে শিশুদেরকে পরিবার ও স্বাভাবিক জীবনে পুন:একত্রীকরণ এবং শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি এ প্রকল্পের অধিনে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড এর বাসইন্যা পাড়া, পশ্চিম কুতুবদিয়া পাড়ায় আলোর দিশারী পাঠশালা প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান।

0 Comments