Advertisement

ব্যবসায়ীরা জাতীয় আয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন -চেয়ারম্যান কাজল


হাসান তারেক মৃকিম
রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা, অভিষেক অনুষ্ঠান ও মিলন মেলার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার
কাজল বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারে এবং সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাতীয় আয়ের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ঐক্যের মাধ্যমে যে কোন সংগঠনের ভিত্তি মজবুত এবং সংগঠনের প্রচার ও প্রসার লাভ করা সম্ভব। তেমনি ভাবে রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি তাদের সামগ্রীক কর্মকান্ডে ব্যাপক সাফল্যের প্রতিফলন ঘটাতে পেরেছে। ৪ এপ্রিল বিকাল ৩ টায় প্রাকৃতিক মনোরম পরিবেশে রামু রাবার বাগান রেষ্ট হাউজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বার্ষিক আয় ব্যয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সজল বড়–য়া। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোঃ ছাইদুল হক, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়জুল্লাহ মোহাম্মদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি,ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ভবেন্দু বিকাশ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, শিল্পী বশিরুল ইসলাম, রামু থানার পি এস আই মিজান,রামু চৌমুহনী সিনিয়র ব্যবসায়ী নুরুল হাকিম সওদাগর, আলহাজ্ব আবু তাহের সওদাগর, হাজী খুইল্যা মিয়া, আবছার কামাল, রতন মল্লিক, মোকতার আলম হেলালী, নবু আলম, হাজী বশির মিয়া, আজিজুল হক,রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির কার্যকরী পরিষদের সহ-সভাপতি রুহুল আমিন, সদস্য নুরুল হক, আবদুল গফুর, নজিবুল আলম, রামু প্রেসক্লাবের সাংগঠনিক ও প্রচার সম্পাদক খালেদ হোসেন টাপু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অফিস সহকারী বিশিষ্ট নাট্যকার আবুল কাশেম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু তাহের।

Post a Comment

0 Comments