মো. নুরুল করিম আরমান, লামা :
বান্দরবানের লামায় নদীতে ডুবে মোমেনা আক্তার নামের এক কিশোরীর সলিল সমাধি হয়েছে। রোববার দুপুরে মাতামুহুরী নদীর কলিঙ্গাবিল ঘাটে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। মৃত মোমেনা পৌর এলাকার মধুঝিরি গ্রামের মো. জাবের হোসেনের মেয়ে।
জানা গেছে, ১লা বৈশাখ উপলক্ষ্যে মোমেনা আক্তার (১৩) কলিঙ্গাবিলস্থ বড় বোন জোসনার বাড়ীতে বেড়াতে যায়। রোববার দুপুরে কয়েকজন মিলে নদীর কলিঙ্গাবিল ঘাটে গোসল করতে গেলে মোমেনা পানিতে ডুবে যায়। খবর পেয়ে আতীয় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 Comments