Advertisement

লামায় অতিরিক্ত তামাক বোঝাই ট্রলি উল্টে নিহত ১ : আহত ৩


মো. নুরুল করিম আরমান, লামা :
বান্দরবানের লামায় অতিরিক্ত তামাক বোঝাই ট্রলি উল্টে এক ব্যক্তি নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে লামা-আলীকদম সড়কের শীলেরতুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 
জানা গেছে, আলীকদম উপজেলা থেকে অতিরিক্ত তামাক বোঝাই একটি ট্রলি লামা পৌর এলাকার হরিণঝিরিস্থ ঢাকা টোব্যাকো কোম্পানীর তামাক ক্রয় কেন্দ্রে আসার পথে শীলেরতুয়া এলাকায় উল্টে যায়। এ সময় ট্রলিতে থাকা মো. জাকির হোসেন (৪০), মো. সৈয়দ আলী (৪০), মো. আবদুল মজিদ (৪১) ও মো. মিজান (২৭) গুরুতর আহত হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে আহত মো. জাকির হোসেন মারা যায়। তিনি পৌর এলাকার বড়নুনারবিল পাড়ার মফিজুর রহমান মোল্লার ছেলে। 

Post a Comment

0 Comments