Advertisement

কক্সবাজার জেলা মহিলা সেচ্ছাসেবকলীগের বৈশাখ উদযাপন




প্রেস বিজ্ঞপ্তি:
বাঙ্গালী জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করেছেন কক্সবাজার জেলা মহিলা সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। সংগঠণের জেলা
সভাপতি দীপ্তি শর্মার সভাপতিত্বে শনিবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। 
বৈশাখের প্রথম দিনে ১৪ এপ্রিল সকাল ৯ টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে সংগঠণের সভাপতি দীপ্তি শর্মার ও নেতৃত্বে একটি বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে গিয়ে শেষ হয়। এরপর নেতৃবৃন্দ কক্সবাজার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের র‌্যালী ও দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন। 

র‌্যালী শেষে নববর্ষের শুভেচ্ছা বিনিময় সভায় দীপ্তি শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের অন্যতম নেতৃ হোসনে আরা, নুরুন্নাহার, সুফিয়া আক্তার, কহিনুর আক্তার, ইয়াসমিন আক্তার, আনোয়ারা বেগম, শিখা দাশ, মনজুর নাহার, সেলিনা আক্তার, শিরীন ও জান্নাতুল বকুল প্রমূখ।

Post a Comment

0 Comments