হেলাল উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফে বিজিবির অভিযানে ৩৭ হাজার ১শ ১৫ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ চোরাইপণ্যসহ নৌকা জব্দ করা হয়েছে।
জানা যায়, ১৫ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ সদর বিওপির কোম্পানী কমান্ডার ফজুল রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা আড়াই নাম্বার সøুইশ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার টাকা মূল্যমানের একটি কাঠের নৌকা জব্দ করে।
অপরদিকে একই দিন সকাল পৌণে ১২টার দিকে দমদমিয়া ব্রিপি কোম্পানী কমান্ডার সোহরাব হোসেনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ২ হাজার টাকা মূল্যমানের টপ-কান্ট্রি পাউডার জব্দ করে।
অন্যদিকে ১৪ এপ্রিল দুপুর ১টার দিকে হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা লম্বাবিল খালের মুখ সীমান্ত পয়েন্ট অভিযান চালিয়ে ২ হাজার ২শ টাকা মূল্যমানের মটর ডাল, তারকাটা, নাইলন সুতা জব্দ করে।
এদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে একই বিওপি কোম্পানী কমান্ডারের নেতৃত্বে জওয়ানরা অভিযান চালিয়ে ১৮ হাজার ৮শ ৬৫ টাকা মূল্যমানের থামি, লুঙ্গি. বোরকার কাপড়, মদক, পাউডার, গেঞ্জি জব্দ করে।
অপরদিকে একইদিন বিকাল ৫টায় লেদা বিওপি কমান্ডার মোঃ হোসেনর নেতৃত্বে বিজিবি জওয়ানরা প্রধান সড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ ৫০ টাকা মূল্যমানের সোয়াবিন তেল, বন, বিস্কিট আটক জব্দ করে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবির অপারেশন অফিসার মেজর কামরুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
টেকনাফে ৪ রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক
টেকনাফে মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের পুশব্যাক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে হোয়্ইাক্যং বিওপির কোম্পানী কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে মিয়ানমারের ৪ নাগরিককে আটক করে।
১৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে লম্বাবিল সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের পুশব্যাক করা হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
হ্নীলায় গাছ থেকে পড়ে স্কুল ছাত্র আহত
টেকনাফে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।
জানা যায়, ১৫ এপ্রিল সকাল ৭টার দিকে উপজেলার হ্নীলা তেলিপাড়া গ্রামের ওসমানের পুত্র শহিদ উল্লাহ (১৩) নিজ বাড়ীর গাছ থেকে আম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে ৩০ ফুট উঁচু থেকে নীচে পড়ে যায়। এতে তার কোমরে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সে স্থানীয় হ্নীলা হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র

0 Comments