Advertisement

ইসলামপুরে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান ।। সরকার পতনের আন্দোলন শুরু এখান থেকেই

সেলিম উদ্দিন
কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, ‘এই অঞ্চলের মানুষের প্রাণপুরুষ, সাড়াজাগানো
পার্লামেন্টারিয়ান খালেকুজ্জামান রাজনীতির যে কোন শুরু করতেন ইসলামপুর থেকে, আর এখন বিএনপির সরকার বিরোধি আন্দোলনও শুরু হবে এই ইসলামপুর থেকেই।’
তিনি গতকাল শনিবার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার (পৃষ্ঠা >২, কলাম >৭)
সরকার পতনের
(১ম পৃষ্ঠার পর)
আজীবনই ফ্যাসিবাদী চরিত্র বহন করছে। এখনো তার ব্যতিক্রম হচ্ছে না। আওয়ামী লীগ সরকার শাসনকে শোষন ও নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছে। এখনই সময় এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার। আর এই শুরু করবেন ইসলামপুর বিএনপির নেতা-কর্মীরাই।’
বিএনপি নেতা নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিন চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক চেয়ারম্যান, সদর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, জেলা বিএনপির সদস্য শওকত আলম ও জানে আলম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উল্লাহ, জাফর আলম, আজিজুর রহমান সিকদার, ইসলামপুর ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ভূট্টো, ছাত্রদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি এস এম আশরাফুজ্জামান মামুন, শেফায়েল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ডা. রুহুল আমিন, মৌলভী ছাবের আহমদ, রশিদ আলম, আমির হামজা।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার ছগির আহমদ, বাবুল হোসেন মেম্বার, মৌলভী আলী আহমদ, মাস্টার কবির আহমদ, মাস্টার মনজুর আলম প্রমূখ।

Post a Comment

0 Comments