Advertisement

বাংলাভিশন দর্শকের আস্থার প্রতীক-জেলা প্রশাসক

জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী বলেছেন বাংলাভিশন প্রতিষ্টার পর থেকে ব্যাতিক্রমধর্মী প্রোগ্রাম ও সংবাদ প্রচারে তাদের নিরপেক্ষতা বজায় রাখায় দেশ-বিদেশের কোটি
দর্শকের হৃদয় জয়ে সক্ষম হয়েছে। চ্যানেলটি এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরো অনেক দুর এগিয়ে যাবে। ককসবাজারে বাংলাভিশনের সপ্তম বর্ষ
পদার্পন উপলক্ষে আয়োজিত ২ দিন ব্যাপি অনুষ্টানের সমাপনীতে ৩১ মার্চ সকালে র‌্যালী পুর্ব সমাবেশে তিনি একথা বলেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর। সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর উপস্থাপনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র সরওয়ার কামাল, আজকের দেশবিদেশের নির্বাহী সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, কালেরকন্ঠের স্টাফ রির্পোটার তোফায়েল আহমেদ, দৈনিক ইনানীর বার্তা সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, ইঞ্জিনিয়র কানন পাল, এডভোকেট ফরিদুল আলম, গেষ্ট হাউজ মালিক সমিতির নেতা আলহাজ্ব শফিকুর রহমান, প্যানেল মেয়র হেলনাজ তাহেরা, গ্রীণ ককসবাজারের সভাপতি হাজ্বি আব্দুস শুক্কুর, নারী নেত্রী খোরশেদা করিম চৌং, বর্ডারগার্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ দুলাল, এছাড়াও জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, স্থানীয় ব্যাবসায়ী ও গেষ্ট হাউজ মালিক সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ককসবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশনেন ককসবাজার বর্ডারগার্ড পাবলিক স্কুল, হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্টান। প্রেসক্লাবে ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে আনুষ্টানিকভাবে কেক কাটা হয়।
বিকালে প্রেসক্লাব প্রঙ্গনে বৃক্ষরোপন করেন মেয়র সরওয়ার কামাল ও দৈনিক ককসবাজারের পরিচালনা সম্পাদক আলহাজ্ব মুজিবুল ইসলাম। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের সভাপতিত্ব অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র সরওয়ার কামাল, বিশেষ অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক জি.এম আশেক উল্লাহ, আর্ট মাস্টার মোঃ ফেরদাউস, সাংবাদিক মোঃ সোহেল প্রমূখ।

Post a Comment

0 Comments