Advertisement

হ্নীলায় পায়খানার দুর্গন্ধ


জিয়াউর রহমান জিয়া
টেকনাফের নীলা দরগাহ পাড়া হয়ে উলুচামরী সড়ক সংলগ্ন রসুলাবাদ এলাকায় নির্মিত আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত কতিপয় পরিবেশ বিরোধী লোকজন রাস্তার পাশে খোলা পায়খানা
ও খোলা ড্রেনে দিয়ে মলমূত্র চলাচল করানোর ফলে দিন দিন দুর্গন্ধে প্রতিদিন শত শত লোকজন যাতায়াতের চরম ব্যাঘাত সৃষ্টি হচেছ। এ এলাকার দুর্গন্ধময় দীর্ঘপথ নাক বন্ধ করে পার হতে গিয়ে  অনেকে শ্বাস বন্ধ হয়ে পড়ে যায়। বিভিন্ন রোগের জীবানু বাহী এ দুর্গন্ধে লোকজন কলেরা,আমাশয় ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচেছ। যা নিয়ে এলাকার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনসাধারণ এ দুর্গন্ধময় পরিবেশ বন্ধে জনস্বাস্থ্য বিভাগ সহ ইউনিয়ন পরিষদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

Post a Comment

0 Comments