Advertisement

সাংগ্রেং উৎসবে এমপি কাজল বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির মডেল

বার্তা পরিবেশক
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, আমাদের দেশে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতি বিশ্বে একটি মডেল হয়ে
আছে। এই দৃষ্টান্ত আমাদেরকে লালন করে যেতে হবে।
তিনি বলেন, এদেশে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে একই সাথে একই পরিবেশে বড় হচ্ছে, যা বিশ্বের অনেক উন্নত দেশেও সম্ভব নয়।
গতকাল বিকালে শহরে সাংগ্রেং উৎসব পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি রাখাইন সম্প্রদায়ের সাংগ্রেং উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, রাখাইনরা কক্সবাজারের সংস্কৃতিতে বৈচিত্র এনেছে।  
এর আগে সাংসদ কাজল শহরের নিরিবিলি অর্কিডস্থ ব্যক্তিগত কার্যালয়ে তাঁর ঐচ্ছিক তহবিল থেকে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক ক্ষুদ্র ব্যাবসায়ী ও শিক্ষার্থীর মাঝে অনুদানের টাকা বিতরণ করেন।
পরে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তিনি ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মীর সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলী অপহরণের ঘটনায় সরকার জড়িত। দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার অপহরণ, গুম, খুন, মামলা, হামলাসহ নির্যাতনের নানা পথ ব্যবহার করছে।
তিনি ইলিয়াছ আলী অপহরণের ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন।
সাংসদ কাজলের সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, যুগ্ম-সম্পাদক রাশেদ আবেদীন সবুজ, পৌর যুবদল নেতা ফরিদুল আলম, মসউদুর রহমান মাসুদ, লিয়াকত আলী পারভেজ, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমদ জিয়া, সরকারী কলেজ সাধারণ সম্পাদক রাশেদুল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক আজমগীর, যুগ্ম-আহবায়ক আবুল কাসেম মেম্বারসহ পৌর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments