Advertisement

জেলায় নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলায় সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের হার আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নারী ও শিশু সুরক্ষা নেটওর্য়াকের নেতৃবৃন্দরা। ১৮ এপ্রিল
বিকেলে নেটওর্য়াকের এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, গত ৩ মাসে জেলার বিভিন্ন স্থানে ৮৪ জন নারী ও শিশু নানা ভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
সভায় সভাপতির বক্তব্যে নেটওর্য়াকের চেয়ারম্যান আবু মোরশেদ চৌধুরী বলেন, আর আমাকের সমাজে নারী ও শিশু নির্যাতনের হার বেড়ে যাওয়ার পেছনের কারণ হিসেবে রয়েছে আইনের যথাযথ প্রয়োগের অভাব, সংশ্লিস্ট কর্তৃপক্ষের উদাসীনতা, মাদকের করাল গ্রাস, সামাজিক অচেতনতা এবং মরননাশক ইয়াবার সহজলভ্যতা লাভ। এসব থেকে উত্তোরনের জন্য প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সভায় সদর হাসপাতালের ওসিসিকে মানুষের সেবার জন্য আরো কার্যকর করার ক্ষেত্রে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনার পাশাপাশি সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের বিষয়ে তরিৎ পদক্ষেপ গ্রহনের জন্য পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে ধন্যবাদ জানানো হয়।
সদস্য সচিব এডভোকেট আব্দু শুক্কুরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আলোচনা করেন দিদারুল আলম রাশেদ, এসএম জাফর, বলরাম দাশ অনুপম, আমানুল হক বাবুল, রাজিয়া সুলতানা, নুরুল আমিন, মোহাম্মদ ওসমান সরওয়ার, এখলাছ ফকির, গোলাম মোরশেদ, ইসমত আরা ইসু।

Post a Comment

0 Comments