উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে সদর ষ্টেশনের ৬টি ব্যবসা প্রতিষ্টানে দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে। ব্যবসায়ীরা ৩
জন চোরকে হাতে নাতে আটক করে থানায় সোপর্দ করেছে।
ধৃত চোরদের স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা নিয়ে ৯/১০ জনের একটি চোর সিন্ডিকেটের সদস্যরা গত মঙ্গলবার উখিয়া কোটবাজারের ২টি হোটেলে অবস্থান নেয়। গভীর রাতে চোরের দল মদিনা রাইচ মিল,আলিফ রাইচ মিল,বিউটি পোলট্রি ফার্ম ,আফসার ট্রেডার্স,সর্বশেষ ছিদ্দিক ক্লথ ষ্টোর চুরি করে অন্যান্যরা সরে পড়লেও একজন চোরকে হাতে নাতে ধরে ফেলে দোকান মালিক। ধৃত আনোয়ার (২৬) এর স্বীকারোক্তি অনুযায়ী ব্যবসায়ীরা কোট বাজার থেকে নুরুল ইসলাম (৪০) ও আকাশ নামের ২ চোরকে আটক করে থানায় সোপর্দ করে

0 Comments