Advertisement

কক্সবাজারে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার


সাইফুর রহিম শাহীন, কক্সবাজার :
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের দরিয়ানগর সী-বীচ সংলগ্ন পাহাড়ের পাদদেশে একটি ঝিরিতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কক্সবাজার সদর মডেল থানার এ এস আই ইকবালের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হয়ে দরিয়ানগর এলাকা থেকে ১৮ বছর বয়সী এ পর্যটকের লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার এ এস আই ইকবাল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১ টায় দরিয়ানগর পাহাড়ের পূর্ব পাশের পাহাড়ের ঝিরিতে থেকে অজ্ঞাতনামা এ পর্যটকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য  প্রেরণ করা হয়েছে। 
শনিবার সন্ধ্যা ৭টায় পর্যন্ত এ পর্যটকের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Post a Comment

0 Comments