Advertisement

হারবাং ছাত্রী নির্যাতক সেই শিক্ষকের যোগদানের খবরে উত্তেজনা:অবরুদ্ধ প্রধান শিক্ষক


এম.জিয়াবুল হক,চকরিয়া:
চকরিয়া উপজেলার হারবাং উচ্চ বিদ্যালয়ে ছাত্রী নির্যাতক সেই শিক্ষকের ফের বিদ্যালয়ে যোগদানের খবরে এলাকায় শির্ক্ষাথী ও অভিভাবক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ লোকজন শুক্রবার বিকেলে বিদ্যালয় ঘেরাও করে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেছে। তারা ছাত্রী নির্যাতক ওই শিক্ষকের বহিস্কার আদেশ বহাল রাখার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। এরপরও বির্তকিত ওই শিক্ষককে বিদ্যালয়ে যোগদানের সুযোগ দেয়া হলে অভিভাবক ও এলাকাবাসি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুশিয়ারি করেন।  
        এলাকাবাসি ও অভিভাবকরা জানায়, ২০০৭সালে বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক মোহাম্মদ হোছাইন প্রাইভেট পাঠদানের সুযোগে শাররীক সর্ম্পক গড়ে তোলে বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীর সাথে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তসর্ত্বা হয়ে পড়লে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। ছাত্রীর পরিবার সামাজিক লোকলজ্জার ভয়ে ওই শিক্ষককে বিয়ের জন্য বললেও অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোছাইন ওই সময় বেঁেক বসে পুরো বিষয়টি অস্বীকার করেন। এঘটনায় ওই ছাত্রীর মা সামসুন নাহার বাদি হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। স্থানীয়রা জানায়, ওই সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ আলম বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার (ভুমি)কে নির্দেশ দেন। তার তদন্তে ঘটনাটি সত্য প্রমানিত হলে বিদ্যালয় কতৃপক্ষ ওই শিক্ষককে সাময়িকভাবে বহিস্কার করেন। এলাকবাসি অভিযোগ করেছেন, মামলার চলমান অবস্থায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোছাইন বাদি ওই ছাত্রীর মা এবং তার পরিবারকে বিপুল টাকায় ম্যানেজ করে ঘটনাটি একপ্রকার ধামাচাপা দেয়। অভিভাবকরা জানায়, বিষয়টি ধামাচাপা দেয়ার পর কৌশলী শিক্ষক মোহাম্মদ হোছাইন তার বহিস্কার আদেশ প্রত্যাহারের জন্য চট্রগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের মার্চ মাসে চট্রগ্রাম বোর্ডের সংশ্লিষ্ট কতৃপক্ষ তাকে বিদ্যালয়ে যোগদানের জন্য হারবাং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লিখিত আদেশ দেন।  এদিকে ছাত্রী নির্যাতক ওই শিক্ষক ফের বিদ্যালয়ে যোগ দিচ্ছে এমন খবর এলাকায় প্রকাশ পেলে শিক্ষার্থী ও অভিভাবক মহলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থী -অভিভাবক ও এলাকার লোকজন জড়ো হয়ে ওই শিক্ষককের বহিস্কার আদেশ বহাল রাখার দাবিতে ৩০মার্চ শুক্রবার বিকেলে বিদ্যালয় ঘেরাও করে অবরুদ্ধ করেন প্রধান শিক্ষক অরবিন্দ ধরকে। এ সময় বিদ্যালয়ের আশপাশ এলাকা ও হারবাং বাজারের চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাত সাড়ে ৮টার দিকে প্রাপ্ত তথ্যে জানা গেছে বিদ্যালয় এলাকায় শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা পুরো বিদ্যালয় ঘিরে রেখেছে। 

Post a Comment

0 Comments