Advertisement

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির নিহত : গুরুতর আহত -৩


রিয়াজ উদ্দিন,পেকুয়া: 
পেকুয়া উপজেলা পরিষদের গেইটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির আবু তালেব(৪৫) নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে  পেকুয়া
হাসপতালে ভর্তি করানোর পর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত উপজেলা ভুমি অফিসের নাজির আবু তালেব(৪৫) চমেক হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭ টার দিকে পটিয়ায় মারা যায়। নিহত আবু তালেব মগনামা ইউনিয়নের মৃত দলিলুর রহমানের পুত্র বলে জানা যায়। 
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার বিকাল ৪ টার দিকে পেকুয়া উপজেলা ভুমি অফিসের নাজির আবু তালেব(৪৫) নিজ বাসা থেকে রিকসা দিয়ে উপজেলায় যাওয়ার পথে উপজেলা পরিষদের গেইটের সামনে পৌছলে পিছন থেকে দ্রুতগামী সিএনজি গাড়ী ধাক্কা দেয়। এ সময় সিএনজি ড্রাউভার ব্রেক ধরে গাড়ী থামাতে চাইলে গাড়ী উল্টে গিয়ে ঘটনাস্থলে যাত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে অন্যান্যরা হলেন পেকুয়া ইউনিয়নের নন্দীরপাড়া গ্রামের আবদু জব্বারের পুত্র নাজেম উদ্দিন(৩৫),একই গ্রামের মৃত ফজল আহমদের পুত্র মফিজ(৪৫),শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া গ্রামের শরিফের পুত্র নজরুল ইসলাম(৩৫)। আহতদের হাসপাতালের এম্বুলেন্স অচল থাকায় তাদের চমেক হাসপতালে নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়ীতে করে নিয়ে যায়। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক ইমার্জেন্সী কক্ষে চিকিৎসক না থাকায় নিজস্ব চেম্বার থেকে হাসপাতালের মেডিকেল অফিসার ডা: নুরুল আলমকে সড়কদুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিক্ষ্দ্ধ জনতা ডাকতে যায়। তাদেরকে ওই ডাক্তার আমার ডিউটি নাই বলে জবাব দেয়। এ দিকে সড়কদুর্ঘটনায় গুরুতর আহতদের যথাযথ চিকিৎসা না পাওয়ায় বিক্ষুদ্ধ জনতা ওই ডাক্তারকে জোর করে ধরে নিয়ে এসে চিকিৎসা করাতে বাধ্য করে। আহতরা হাসপাতালে যথাযথ চিকিৎসা না পাওয়ায় ক্ষুদ্ধ হলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-খাজা আলামীন, পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ হাজার হাজার জনগন। সিএনজি দুর্ঘটনার পর পেকুয়া থানার কয়েকজন পুলিশ রাস্তায় নেমে পড়ে। তারা  সিএনজি ও মাহিন্দ্রা গাড়ীর সামনের সিটে লোকজনকে না বসানোর জন্য বারন করে। 

Post a Comment

0 Comments