Advertisement

ঢাকায় সৌদি কূটনীতিক গুলিতে নিহত


ঢাকা, ৬ মার্চ: রাজধানীর গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সৌদি দূতাবাসের এক কর্মকর্তা। তার নাম খালাফ আল আলী। তার লাশ বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা
মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল হুসায়েরীর ব্যক্তিগত সহকারী পরিচয় নিয়ে রাফেয়া জায়েদ আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান থানার এসআই কামরুল হাসান জানান, গুলশানের ১১৭ নম্বর রোডে রাত দেড়টার দিকে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে গুলশান থানা পুলিশ ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করে। ভোররাতে তার মৃত্যু হয়।
এদিকে ইউনাইটেড হাসপাতালে যোগাযোগ করা হলে সেখানে তথ্য বিভাগের কর্মকর্তা সুজিত বার্তা২৪ ডটনেটকে বলেন, “ম্যানেজমেন্ট এখনো কোনো তথ্য দেয়নি। কিছু বলা যাবে না।”এরপর তিনি ডিউটি ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলেন। তাকেও পাওয়া যায়নি। পরে আবারো যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক টেলিফোন অপারেটর জানান, ম্যানেজমেন্ট এ বিষয়ে কোনো কথা বলবেন না।
রাফেয়া জায়েদ আবেদীন জানান, খালাফ মোহাম্মদ দূতাবাসের কনসেলার সেকশনে কাজ করতেন। মূলত এ সেকশন ভিসাসংক্রান্ত বিষয়ে কাজ করে থাকে।
বার্তা২৪ ডটনেট

Post a Comment

0 Comments