নিজস্ব প্রতিবেদক
আয়োজক পাল্টিয়ে চলমান শিল্প ও বাণিজ্য মেলার মাইকের শব্দে রাতের কক্সবাজার শহর জীবন অতিষ্ট হয়ে উঠেছে পর্যটকসহ স্থানীয় অধিবাসীদের। মেলা
অভ্যন্তরে আগের চেয়ে বাড়ছে বখাটেদের উৎপাত। থেমে নেই অশ্লিল নৃত্য আর জোয়ার জমজমাট আসর। সব ক’টি স্টলে দেশী জিনিসে বিদেশী ষ্টিকার লাগিয়ে ক্রেতা ঠকানোর ফন্দি বহাল রয়েছে। ফলে পর্যটন শহর কক্সবাজারের ভাবমূর্তি বিনষ্ট হলেও প্রতিদিন নগদে লাভমান হচ্ছেন কতিপয় আয়োজক ও ঘোষখুর আমলারা। জানা গেছে, মুক্তিযোদ্ধা কক্সবাজার ইউনিটির আয়োজনে মেলা শেষ হওয়ার পরপরই কক্সবাজার চেম্বার অফ কমার্সের নাম ব্যবহার করে কিছু ব্যবসায়ী নিজেদের নামে মেলা অনুমোদনের দৌড়ঝাপ শুরু করে। স্থানীয় পত্রিকা ও সচেতন মহল আর মানুষ ঠকানোর মেলার অনুমোদন না দেয়ার পক্ষে জোরালো অবস্থান নিলেও রহস্যজনকভাবে আয়োজকরা শিল্প বাণিজ্য মেলার অনুমতি নেয়। এরপর তারা কয়েকদিন স্বাভাবিকভাবে মেলা পরিচালনা করলেও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, দিনভর ডাকঢোল পিঠিয়ে মাইকিং করে দর্শকদের নানান সত্য মিথ্যা অফার দিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যারাই যাচ্ছেন, তারাই ফতুর হয়ে ফিরছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

0 Comments