কালাম আজাদ, ২৬ মার্চ,কক্সবাজার:
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার তরুণ প্রজন্মের দাবীতে আজ পরিণত হয়েছে। তাদের বিচার করে জাতিকে কলংকমুক্ত করে দেশকে একটি অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যেতে হবে। রোববার সন্ধ্যা ৭টায় কক্সবাজার পুরাতন শহীদ মিনারে সামাজিক ও ক্রীড়া সংগঠন উদ্ভাসএর উদ্যোগে ২৫ মার্চ ভয়াবহ কালো রাত্রি উপলক্ষ্যে আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচীতে বক্তারা উক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি অন্তিক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নজীবুল ইসলাম। আলোক প্রজ্জ্বলন কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর কক্সবাজার জেলা শাখার সভাপতি জাহেদ সরওয়ার সোহেল। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক মানিক বৈরাগি, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক মনির মোবারক, শহর শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন আবু, সাধারণ সম্পাদক সৌরভ দেব, শয়ন বিশ্বাস, পাভেল দাশ, সৈকত দে প্রমুখ।
এ দিকে সিপিবি জেলা কমিটি ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদ ও তেল গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে রোববার রাতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে কক্সবাজার পুরনো শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অনিল দত্ত, সিপিবি নেতা ডা. পুলিন দে, তেল গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব করিম উল্লাহ, সাবেক ছাত্র নেতা সাইফ উদ্দিন আহমেদ মানিক, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাবেক সভাপতি রিদুয়ান আলী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ শহীদ, সহ সভাপতি মাসউদ শাফি, ছাত্র ইউনিয়ন নেতা মোবারক আলী মনির, শহর শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন আবু, সাধারণ সম্পাদক সৌরভ দেব, পলিটেকনিক ইউনিস্টিউট ছাত্র ইউনিয়নের সভাপতি অন্তিক চক্রবর্তী প্রমুখ।
পরে নেতৃবৃন্দ কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পন করে।

0 Comments