Advertisement

ঈদগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় ইট ভাটা শ্রমিক নিহত


গিয়াস উদ্দিন :
ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় ১ ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। গতকাল রবিবার ২৫ মার্চ সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল আহমদ (৩৫)পিতা নুর আলম । তার বাড়ি চকরিয়ার পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায়। 
জানা যায়, আরকান সড়কের ওয়াহেদরপাড়ার সাইক্লোন সেন্টার সংলগ্ন স্থানে রাস্থা পারাপার করতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় স্থানীয় ইট ভাটা শ্রমিক আবুল আহমদ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে  ঈদগাঁও বাজারস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসার পর পরই আহত ব্যক্তিটি মারা যায়। নিহত আবুল আহমদ মোজাফ্ফর আহমদ কোং বড় ছেলে দিদারের ব্রিক ফিল্ডে কাজ করে আসছিল বলে জানা গেছে।  ঘাতক মাইক্রোবাসটি চিনেছে তবে তা আটক করতে পারেনি।  

Post a Comment

0 Comments