Advertisement

আবারো কাউন্সিলর রফিকের হাতে জাতীয়তা সনদ নিতে গিয়ে রোহিঙ্গা আটক


বার্তা পরিবেশক:
ভুঁয়া ভোটার আইটি কার্ড দিয়ে অন্যর নামে জাতীয়তা সনদ নিতে গিয়ে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলামের হাতে ধরা পড়েছে ইসমাইল খান নামের এক যুবক। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক স্থানের ভুঁয়া আইটি কার্ড দিয়ে নেওয়া জাতীয়তা সনদ, পাসপোর্ট, জন্ম নিবন্ধন কার্ড। 
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ার মোঃ ইসমাইল ও মরিয়ম খাতুনের সন্তান পরিচয়ে ভুঁয়া ভোটার আইটি কার্ড নিয়ে জাতীয়তা সনদের জন্য ২৫ মার্চ সকালে কক্সবাজার পৌরসভায়
আসে মোঃ ইলিয়াছ খান নামের এক যুবক। সে জাতীয়তা সনদের আবেদন পত্রে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলামের কাছে স্বাক্ষর নিতে গেলে কাউন্সিলর রফিক দেখতে পায় ভোটার আইটি কার্ডটি ভুঁয়া (যার ভোটার আইটি নম্বর-২২১৯৪৩১৭৯২৭৮৫)। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে। পরবর্তীতে তার কাছ থেকে উদ্ধার করা হয় টেকনাফের হৃীলা, হোয়াইক্যং, রামুর রাজারকুল, গর্জনিয়া, ঝিলংজা, কক্সবাজার পৌরসভাসহ একাধিক স্থানের ভুঁয়া আইটি কার্ড দিয়ে নেওয়া জাতীয়তা সনদ, রোহিঙ্গাদের পাসপোর্ট, জন্ম নিবন্ধন কার্ড ও কয়েকটি ভোটার আইটি কার্ডের ফটোকপি। পরে কাউন্সিলর রফিক পুলিশকে খবর দিলে মডেল থানার এসআই আমিরুলের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। 
পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গারা হচ্ছে আমাদের শক্র। তাদের কারণেই আমাদের যত বদনাম। এর আগেও আমি কয়েকজন ভুঁয়া ভোটার আইটি কার্ডধারী রোহিঙ্গাকে পুলিশে ধরিয়ে দিয়েছি। রোহিঙ্গাদের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে। 

Post a Comment

0 Comments