Advertisement

কক্সবাজারে ইয়াবাসহ আটক ২


সাইফুর রহিম শাহীন, কক্সবাজার :
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ ইমাম হোছেন (৪০) ও মোহাম্মদ শফি (২৮) নামের দুই পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে উপ-পরিদর্শক ( এস আই ) আনিছুর রহমানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ লিংকরোড ও কলাতলীতে পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক আনিছুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী শাহজাদী রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত মোতালেব হোসেনের ছেলে ইমাম হোসেন আটক করা হয়েছে। অপরদিকে দুপুর ১২ টায় কক্সবাজার শহরতলীর লিংকরোড শাহ আমিন কাউন্টার থেকে দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ শফিকে আটক করা হয়েছে। 
ধৃত দুই ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

Post a Comment

0 Comments