Advertisement

রশিদ নগরে এক যুবকের রহস্যজনক মৃত্যু আটক ২


রামু প্রতিনিধি
রামু রশিদ নগর উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। এব্যাপারে পুলিশ ২ জনকে আটক করেছে।

জানা গেছে  ২ মার্চ রাত দশটায় উপজেলার রশিদ নগর ইউয়িনের উত্তর কাহাতিয়া পাড়ার পাশ্ববর্তী এলাকায় ধানক্ষেত থেকে নিহত  নুরুল আমিনকে উদ্ধার করে পুলিশ।নিহত নুরুল আমিন স্থানীয় মমতাজ মিয়ার পুত্র। ৩ মার্চ মকাল ১১ টায় পুলিশ অভিযান চালিয়ে রশিদ নগর নতুন বাজার এলাকা থেকে নিহতের শ্বাশুরী হামিদা খাতুন (৪০) ও তার স্ত্রী জেসমিন আক্তার (২০) আটক কওে পুলিশ হেফাজতে নিয়ে আসে। এদিকে পুলিশ জানায়  নিহতের  ঘটনার রহস্য উদঘ্টানের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Post a Comment

0 Comments