এসএম হান্নান শাহ
চকরিয়া পৌর এলাকায় জমি দখলের চেষ্টায় প্রবাসী পরিবারের বসতবাড়ি আগুনে পুড়িয়ে গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে একদল দূর্বৃত্ত। এনিয়ে ওই পরিবারের পক্ষ থেকে থানায়
সাধারণ ডায়েরী ও অভিযোগ দেয়া হয়েছে। ভোক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রবাসীর স্ত্রী নাছরিন সোলতানা মারুপা‘র দায়ের করা অভিযোগ ও স্থানীয় সাংবাদিকদের জানান, তার স্বামী বিদেশ প্রবাসী মনির আলম ২০০৮সনের ২৬ফেব্রুয়ারী ১০৮৮নং রেজি: কবলা মূলে চিরিংগা মাস্টার পাড়া এলাকার আবুল হোসেন মেম্বারের কাছ থেকে সাড়ে ১০শতক জমি ক্রয় করেন। যা নামজারী খতিয়ান নং ৭৮৫, দাগ নং ২০ সৃজিত হয়েছে। এর পর থেকে জমির মালিকানা বুঝে নিয়ে বসতবাড়ি নির্মাণ করে সাংসারিক জীবন অতিবাহিত করে আসছেন। প্রবাসীর স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী বিদেশে থাকার সুবাদে স্থানীয় পৌরসভা ৪নং ওয়ার্ডের বাটাখালী এলাকার আবুল হাসেম গং ভাড়াটিয়া লোকজন নিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদ করবেন, ভেঙ্গে গুড়িয়ে দেবেন ও জ্বালিয়ে দেবেনসহ প্রতিনিয়তই নানাভাবে হুমকি প্রদর্শন করে আসছেন। এনিয়ে ওই গৃহবধু বাদী হয়ে চলতি বছরের ২১ফেব্রুয়ারী ৬জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং থানা পুলিশ আদালতে প্রতিবেদনও দাখিল করেছেন। ওই দূর্বৃত্তরা হুংকার ছড়াচ্ছেন আমার বসতঘরে যে কোন মুহুর্তে বড় ধরণের অঘটন ঘটিয়ে জমি দখলে নেয়ার। তাই প্রবাসীর স্ত্রী নাছরিন সোলতানা মারুপা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অপরদিকে অভিযুক্ত ব্যক্তি হুমকি দেয়ার ঘটনা অস্বীকার করেছেন।

0 Comments