Advertisement

হোয়াইক্যংয়ে স্কুল শিক্ষকদের উপর হামলা থানায় অভিযোগ


জিয়াউর রহমান জিয়া/জাহাঙ্গীর আলম
টেকনাফের হোয়াইক্যং- কাঞ্জর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের উপর কমিটির সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের
করা হয়েছে। ঘটনার সুরহা না হওয়া পর্যন্ত স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গত ২৯ ফেব্র“য়ারী থেকে স্কুলের উপবৃত্তি সংক্রান্ত শিক্ষার্থীদের ছবি উঠানোকে কেন্দ্র করে স্কুলের সভাপতি মাস্টার নুরুল ইসলাম মুন্সী ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের উপর অনৈতিক হস্তক্ষেপ করে আসছিল। এক পর্যায়ে সে বারবার স্কুলে গিয়ে সভাপতির দাপট খাটিয়ে শিক্ষকদের হুমকি-ধমকিসহ তার কথার বাইরে কিছু না করার জন্য অযাচিত হস্তক্ষেপ করে। বিষয়টি বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন টেকনাফ উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ মোবারক আক্তারকে অবগত করলে তিনি বিষয়টি টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালীকে অবহিত করার নির্দেশ দেন। গত ৩ মার্চ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আবারো স্কুলে গিয়ে হস্তক্ষেপ করলে শিক্ষকরা তাৎক্ষনিক স্কুলের কার্যক্রম বন্ধ করে দিয়ে সিএনজিযোগে স্কুলের সহকারি শিক্ষক মোঃ সেলিম উদ্দিন, হাবিব উল্লাহ, জামাল উদ্দিন, নাছির উদ্দিন ও হাবিবা আক্তার উপজেলা ভাইস- চেয়ারম্যানের কাছে যাওয়ার পথে নুরুল ইসলাম মুন্সীর নির্দেশে পূর্ব থেকে উৎপেতে  থাকা স্থানীয় রশিদ আহমদের পূত্র নুরুল আমিন, মোছন আলীর পূত্র বাদশা মিয়াসহ ৭/৮ জনের একটি গ্র“প কাঞ্জরপাড়া রাইচ মিলের সামনে সিএনজির গতিরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে সিএনজিতে থাকা সকল সহকারী শিক্ষকদের টানা-হেঁচড়া করে নামিয়ে লাথি-কিল-ঘুসি মেরে লাঞ্চিত করে। এ ঘটনায় এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে এ ঘটনা প্রধান শিক্ষক স্থানীয় সাংসদকে অবহিত করে টেকনাফ থানায় নুরুল ইসলাম মুন্সীকে প্রধান অভিযুক্ত করে ৭/৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বলে জানান প্রধান শিক্ষক মাস্টার কুতুব উদ্দিন।
এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি মাস্টার নুরুল ইসলাম মুন্সীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট নন বলে জানিয়ে বলেন, সম্প্রতি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কিছু অনিয়ম-দুর্নীতির ব্যাপারে সভাপতি হিসেবে ব্যবস্থা নিতে গেলে আমার বিরুদ্ধে শিক্ষকরা পরিকল্পিত অপপ্রচারে নেমেছে।

Post a Comment

0 Comments