Advertisement

চকরিয়ায় যৌন হয়রানিমুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে পদযাত্রা ও সংহতি সমাবেশ


ভ্রাম্যমান প্রতিনিধি
একটি জাতি কত উন্নত তার নির্দেশক হলো উক্ত জাতির নারী সমাজ কতটুকু মর্যাদা উপভোগ করছে তার উপর, আর একটি সভ্য সমাজে নারীর প্রতি যৌণ হয়রাণি,
বাল্যবিবাহ ও যৌতুকের মতো মারত্মক সামাজিক ব্যাধি চলমান থাকতে পারে না। অন্যদিকে একজন নারীকে প্রেম নিবেদন করলো, আর প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে কথিত প্রেমিকাকে এসিড ছোঁড়া হয়, এটা কি সত্যিকারের ভালবাসার পরিনাম হতে পারে না। সেকারনে যৌনহয়রানি, বাল্যবিবাহ, যৌতুক ও এসিড নিক্ষেপসহ নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংষতা ও বৈষম্য দুরীকরনে স্থানীয় ভাবে সামাজিক প্রতিরোধে গড়ে তুলে নারী ও পুরুষের সম্মিলিত উদ্যোগে দল, মত, জতি, ধমর্, বর্ন নির্বিশেষে সকল শ্রেনীর সচেতন মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। কারন গুটিকয়েক দুষ্ঠু ও বখাটের দায়ভার সমগ্র জাতি বহণ করতে পারে না। আর গুটিকয়েক অসৎ লোকের কর্মকান্ডে সমাজ ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় ভালো মানুষের নিরবতার কারনে। যৌনহয়রানি, ঈভটিজিং, এসিড সন্ত্রাস আর বাল্য বিবাহের কারনে পুরো নারী সমাজকে অন্ধাকার কুঠিরে বন্দি করার নীল নকসা রুখতে সমাজের প্রগতির পক্ষে সকল সচেতন মহলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকারও যৌন হয়রানিসহ নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংষতা বন্ধে আন্তরিক, সেকারনে উপজেলা পর্যায়ে ভ্রাম্যমান আদালতে যৌনহয়রানির সুনিদিষ্ঠ অভিযোগ দেয়া হলে তাৎক্ষনিক ভাবে ৬ মাসের জামিনবিহীন কারাদন্ডের বিধান, থানায় তাৎক্ষনিক পুলিশি সহায়তা প্রদানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলো নানা কর্মকান্ড হাতে নেয়া হচ্ছে। তাই জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে সমাজের মুল ধারার উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করতে হলে সমাজের সকল শ্রেনীর মানুষকে নারী-পুরুষের বৈষম্য রোধে আরও বেশী এগিয়ে আসতে হবে। ২৯ ফেব্রুয়ারী ককসবাজার জেলার চকরিয়া উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, সিএসডিএফ চট্টগ্রাম এবং উপজেলা শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবক পরিষদ পরিষদের যৌথ উদ্যোগে “যৌন হয়রানি বন্ধ করি, নারীর স্বাধীন চলাচল নিশ্চিত করি” শ্লোগানে যৌনহয়রানির বিরুদ্ধে পক্ষকাল ব্যাপী প্রচারনা কর্মসুচীর অংশহিসাবে যৌন হয়রানি মুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে প্রচারনা কর্মসুচী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ব্যাতিক্রমধর্মী ক্যারাভ্যান র‌্যালী, পদযাত্রা ও সংহতি সমাবেশে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।
সকালে চকরিয়া ঐতিহাসিক বিজয়মঞ্চে পক্ষকালব্যাপী যৌনহয়রানি বন্ধে প্রচারনা কর্মসুচী উপলক্ষে ক্যারাভ্যান ও সংহতি যাত্রার আনুষ্ঠানিক শুভ সুচনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন। উপজেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিবিদ হাজী আবু মোঃ বশিরুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশনেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএ জিয়া উদ্দীন চৌধুরী জিয়া, উপজেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের নেতা এস এম মনজুর হোসেন চৌধুরী, নারী নেত্রী উম্মেকুলসুম মিনু, ডাঃ শাহানা বেগম প্রমুখ।
পরবর্তীতে ক্যারাভান র‌্যালী, সংহতিপদযাত্রাটি যৌনহয়রানি বিরোধী বিভিন্ন প্লে-কার্ড, ব্যানার ও শ্লোগানসহ চকরিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বুর্পূন সড়ক পদক্ষিন করে মাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, মর্ডান চাইল্ড কেয়ার উচ্চ বিদ্যালয়, পহরচান্দা উচ্চ বিদ্যালয় ও বরইতলী উচ্চ বিদ্যালয়ে সংহতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবীতে পক্ষকালব্যাপী প্রচারনা কর্মসুচীর অংশহিসাবে আইএসডিই বাংলাদেশ, সিএসডিএফ ও উপজেলা শিক্ষার্থী স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে আয়োজিত শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের সংহতি সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুদ্দিন খালেদ এর সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাহমুদুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল আলম, প্রবীন রাজনীতিবিদ ও চিকিঃসক ডাঃ জামাল উদ্দীন, মর্ডান চাইল্ড কেয়ার উচ্চ বিদ্যালয় এর সংহতি সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মুছা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়মীলীগ নেতা মকছুদুল ছুট্টু, নারী নেত্রী উম্মেকুলসুম মিনু, হাজী বশিরুল আলম, পহরচান্দা উচ্চ বিদ্যালয়ের সংহতি সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারাধন জলদাসের এর সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল আলম, উপজেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের নেতা হাজী বশিরুল আলম, নারী নেত্রী উম্মেকুলসুম মিনু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব দলিলুর রহমান এবং সর্বশেসে বরইতলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংহতি সভায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএ জিয়া উদ্দীন চৌধুরী জিয়া, উপজেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি হাজী আবু মোঃ বশিরুল আলম, চট্টগ্রাম জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের নেতা হাজী আবু তাহের, সমাজকর্মী এস এম মনজুর হোসেন চৌধুরী, নারী নেত্রী উম্মেকুলসুম মিনু, ডাঃ শাহানা বেগম, ইউপি মেম্বার ডাঃ মাসুক আহমদ, জন্নাতুল বকেয়া রেখা, প্রবীন রাজনীতিবিদ ও চিকিৎসক ডাঃ জামাল উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ আলোচনায় অংশনেন।
উল্লেখ্য যৌন হয়রানিমুক্ত  শিক্ষাঙ্গনের দাবীতে অনুষ্ঠিত এ ব্যাতিক্রমধর্মী প্রচারনা কর্মসুচী এতদাঞ্চলের সাধারন মানুষের মধ্যে আগ্রহের সৃষ্ঠি করেছে।

Post a Comment

0 Comments