ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামুহুরী সাংগঠনিক উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২মার্চ বিকাল ৩টায় দরবেশকাটা সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যামন আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ইকবাল বদরী, যুগ্ম সাধারণ সম্পাদক কারানির্যাতিত হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, প্রচার সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মাষ্টার ইব্রাহিম খলিল, ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেজাম উদ্দিন চৌধুরী আরজন মিয়া, সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক আরিফ উল্লাহ, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি নুরুল হক রিটু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়াইবুল ইসলাম সবুজ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক এম শাহাজাহান মনির, মাতামুহুরী যুবদলের যুগ্ম আহবায়ক এম মনছুর আলম, মনিরুল ইসলাম, নুরুল আমিন সাগর, ফখরুদ্দিন, জায়েদুল ইসলাম জাহেদ, মাষ্টার আর্শাদ জাবিদ, মাষ্টার নুর মোহাম্মদ, নুরুল হোছাইন, মোকাদ্দেছ, ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম মানিক, সালাহ উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মনোয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরুল হাসান হান্নান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও পৌর প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, যুগ্ম আহবায়ক নুরুল আবছার রিয়াদ, মাতামুহুরী ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাইরুল বশর, সিকদার আতিক উল্লাহ সিদ্দিকী, নজরুল ইসলাম, আজিজ উল্লাহ, হেফাজ উদ্দিন, মিজবাউর রহমান, মিজানুল কবির, এমরানুল মোস্তফা প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী বলেছেন,তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচী মহাসমাবেশকে সফল করতে হবে। বর্তমান আওয়ামী সরকার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রাণী করে যাচ্ছে। তিনি অন্যায়ভাবে জেলে বন্ধী মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিনের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিলম্বে মুক্তির দাবী জানান।

0 Comments