প্রেস বিজ্ঞপ্তি
বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ০৩ মার্চ ২০১২ তারিখ পৃথক পৃথক অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ বিপুল পরিমাণ বার্মিজ মদ এবং অন্যান্য সামগ্রী আটক
করেছে। আটককৃত চোরাচালানী মালামালের মূল্য প্রায় ৮১,০০০/-(একাশি হাজার) টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় বালুখালি বিওপির, হাবিলদার মোঃ আশরাফ আলী এর নেতৃত্বে ০৩ মার্চ ২০১২ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় পরিচালিত টহল অভিযানের মাধ্যমে মোঃ ইসাহাক (২২), পিতা- সামছু মিয়া, গ্রাম+পোঃ- বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে বালুখালী এলাকা হতে ৪৮ বোতল বিভিন্ন প্রকার বার্মিজ মদসহ আটক করেছে অপরদিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে ০৩ মার্চ ২০১২ তারিখে আনুমানিক ১৭০০ ঘটিকায় মরিচ্যা চেক পোষ্ট এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশী করে বিভিন্ন প্রকার বার্মিজ সামগ্রী (১৮টি ডে-নাইট ক্রীম, ৫৫ জোড়া সেন্ডেল ও ০৫টি লুঙ্গি) আটক করেছে। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। আরো উল্লেখ্য স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

0 Comments