Advertisement

বিশ্ব মানবাধিকারের সভায় সাগর-রুনি হত্যাকারীর গ্রেফতার দাবি


বার্তা পরিবেশক
মেধাবী সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে সাংবাদিকদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা বিধানে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই জঘন্য হত্যাকান্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে, অপরাধিরা বেপরোয়া হয়ে উঠবে সমাজের সর্বত্র।
গতকাল বিকালে বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থা জেলা কমিটির জরুরী সভায় এ দাবি জানানো হয়।
কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি রফিকুল আলম মাহমুদের সভাপতিত্বে ও হুমায়ুন ছিদ্দিকির সঞ্চালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম সিকদার, কামরুজ্জামান ভুট্টো, ডা. মিজানুর রহমান সিকদার, অধ্যাপক মাহমুদুল হক মাহমুদ, এম শামসুল আলম, বাপ্পী শর্মা, সৈয়দুল আবরার ইমরান, আবুল কালাম খোকা প্রমুখ।
সমাজের প্রতিটি স্তরে সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করতে মানবাধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেসরকারি সংস্থা গুলোর অগ্রণী ভুমিকা রাখার আহ্বান জানানো হয় উক্ত সভায়।

Post a Comment

0 Comments