Advertisement

চকরিয়ায় ঢাকা চলো কর্মসূচি সফলে সভা অনুষ্ঠিত


ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ৪দলীয় জোটের উদ্যোগে ১২মার্চ ঢাকা চলো কর্মসূচী ও মহাসমাবেশ সফল করতে এক আলোচনা সভা ২মার্চ
বিকাল জামায়াত কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমীর মোহাম্মদ হেদায়ত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্টিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহ মাওলানা আবদুর রহমান আজাদ। সভায় চকরিয়া উপজেলা দক্ষিণ শাখা জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আগামী ১২মার্চ ঢাকায় ৪দলের আয়োজনে চলো চলো ঢাকা চলো কর্মসূচীর মহাসমাবেশ সফল করতে এবং ব্যাপক অংশ গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং গ্রামীণ পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ও এর প্রভাব সর্বত্রে ফেলতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

Post a Comment

0 Comments