ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া উপজেলার বানিয়ারছড়া মাহমুদ নগরে দুর্বৃত্তরা বাইর থেকে দরজা-জানালা আটকিয়ে এক বসতবাড়িতে আগুন দিয়েছে। এতে ওই পরিবারের রান্নাঘর আগুনে পুড়ে
ভস্মিভুত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটেছে এ ঘটনা।
এলাকাবাসি জানায়, গ্রামের কবির আহমদের ছেলে আলী হোসেনের বসতবাড়ির বাইর থেকে দরজা-জানালা আটকিয়ে ওইদিন রাতে কেবা-কারা আগুন লাগিয়ে দেয়। এসময় পরিবার সদস্যরা গভীর ঘুমে আছন্ন ছিলো। আগুনের লেলিহান শিখা মুহুর্তে ছড়িলে পড়লে প্রতিবেশি লোকজন পরিবার সদস্যদের ঘুম থেকে জাগিয়ে তুলে। ওই সময়ের মধ্যে বাড়ির রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যরা জানান, এঘটনায় তাদের কমপক্ষে ৫০হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই চকরিয়ার ফায়ার সার্ভিস ওই এলাকায় পৌঁেছ এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

0 Comments